ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুনামগঞ্জে সব ধরনের ধর্মীয় সভা-সমাবেশ স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সুনামগঞ্জে সব ধরনের ধর্মীয় সভা-সমাবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সুনামগঞ্জের ইমাম, ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ধর্মীয় সভা সমাবেশ করবেন না। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া জরুরি। জামালগঞ্জের ইসলামী সম্মেলন স্থগিত করুন। বন্ধ রাখুন হেফাজত নেতা মামুনুল হকের আগমন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ধর্মীয় নেতা মাওলানা আব্দুল বাছির, নুরুন উদ্দিন, আলী নূর, বদলুর আলম, ইদ্রিস আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।

ধর্মীয় নেতা মাওলানা আব্দুল বাছিরসহ অন্যরা বলেন, শাল্লায় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম এ ধরনের কাজ সমর্থন করে না।

সভায় সুনামগঞ্জ-সিলেট আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার বলেন, সবার কাছে অনুরোধ করব, আপনারা বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের ধর্মীয় সমাবেশ স্থগিত রাখবেন।

শাল্লার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে মামনুল হককে অতিথি করে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়।

খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা জামালগঞ্জের আয়োজনে খতমে বুখারি ও ইসলামী মহাসম্মেলনের জন্য উপজেলাজুড়ে প্রচারণা চলছিল। পোস্টারিং করা হয়েছে দেয়ালে দেয়ালে। রোববার এ সম্মেলন হওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুনামগঞ্জে সব ধরনের ধর্মীয় সভা-সমাবেশ স্থগিত

আপডেট সময় ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১