ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোংলায় তরুণীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে, যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে নয়ন মন্ডল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে ধর্ষণের শিকার যুবতীর পিতা সুশান্ত মন্ডল বাদী হয়ে নয়ন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা করেন। অভিযুক্ত নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী মেয়েকে (১৮) গত ১৪ ফেব্রুয়ারি সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল। পরে এ ঘটনা কাউকে না বলতে ধর্ষক নয়ন ওই প্রতিবন্ধী যুবতীকে হুমকি এবং ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ওই যুবতী তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরে তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা বিচারের আশ্বাস দেন।

একপর্যায়ে নয়ন মন্ডল ধর্ষণের ভিডিওটি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যম ছড়িয়ে দেয়। অবশেষে বিচারের চেয়ে এক মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেলে তারা কোন বিচার না পাওয়ায় ১৯ মার্চ রাতে মোংলা থানায় মামলা দায়ের করেন। পরে রাতভর বিভিন্ন জায়গা অভিযান চালানোর এক পর্যায়ে গভীর রাতে নয়নকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় তরুণীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে, যুবক আটক

আপডেট সময় ০৮:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১