ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

প্রেমের টানে ভারতে বাংলাদেশি কিশোরী,

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের টানে ভারতে যাওয়ার পর দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে এক বাংলাদেশি এক কিশোরী।

পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে পুলিশ ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মিস্টার আলীর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মেরিনা আক্তারের ভারতের নন্দীরচর গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বৃহস্পতিবার সকালে প্রেমের টানে রহিমপুর সীমানা দিয়ে ভারতের নন্দীরচর গ্রামে চলে যায় মেরিনা আক্তার। পরে সন্দেহজনক আচরণে বিএসএফ মেরনিাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। এক পর্যায়ে বকশীগঞ্জ- কামালপুর স্থলবন্দর সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠক শেষে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফেরত দেয়।

পতাকা বৈঠকে বিজিবি-৩৫ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার আজমল হোসেন এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসকে বিশাল।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেরিনা আক্তারকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

প্রেমের টানে ভারতে বাংলাদেশি কিশোরী,

আপডেট সময় ১২:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১