ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবিগঞ্জে নিজ ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার এলাকায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আলামত সংগ্রহ করছে পুলিশ। নিহত মা ও মেয়ের গলায় কাটা দাগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হবিগঞ্জে নিজ ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

আপডেট সময় ১২:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১