ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

বাবা-স্ত্রী-মেয়েকে হত্যা করায় যাবজ্জীবন কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আলফু মিয়া নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলফু মিয়া জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম যুগান্তরকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আলফু মিয়া ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী বিউটি বেগম ও কন্যা আফিফা বেগমকে মারধর করে। বিষয়টি দেখে তাকে নিবৃত্ত করতে তার বাবা আলাউদ্দিন ঘরে ঢুকলে ক্ষিপ্ত আলফু মিয়া তার বাবাকেও টিউবওয়েলের হাতল দিয়ে আঘাত করে।

আলফু মিয়ার এলোপাতাড়ি হামলায় আহত তিনজনই মারা যান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন আলফু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার পরদিন নিহত আলাউদ্দিনের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আলফু মিয়াকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাবা-স্ত্রী-মেয়েকে হত্যা করায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১০:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১