ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে বার্সেলোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোপা দেল রে’র সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তাই ফাইনালে ওঠা বার্সেলোনার জন্য কার্যত কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সেই কঠিন সমীকরণ মিলিয়েছে লিওনেল মেসির দল। বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে কাতালানরা। যার ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনা ফাইনালে উঠে গেছে।

কঠিন চ্যালেঞ্জের ম্যাচে দারুণ শুরু করে বার্সেলোনা৷ কিন্তু প্রথম লেগে জিতে এগিয়ে থাকায় শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে সেভিয়া। তাতে মেসি-দেম্বেলেদের কাজটা আরো কঠিন হয়ে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে৷ ম্যাচের ১২ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন দেম্বেল৷

শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচটি জিতে ফাইনালে উঠতে পারতো সেভিয়া। ৭১তম মিনিটে সেভিয়া পেনাল্টি পেয়েছিল। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন ওকাম্পেপাস। গোল করতে ব্যর্থ হলেও ফাইনালে ওঠার সুযোগ ছিল সেভিয়ার সামনে। কিন্তু (৯০+৪) মিনিটে জেরার্ড পিকের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোল হজম করার আগে (৯০+২) মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দো।

বার্সেলোনা দ্বিতীয় গোলটি করায় হিসাব নিকাশ উল্টে যায়। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের খেলায় ম্যাচের ৯৫তম মিনিটে মার্টিন ব্রাইটওয়েথের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ১০৩তম মিনিটে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুক ডি জং। শেষমেশ জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে বার্সেলোনা

আপডেট সময় ০৭:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১