ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জেসুসের জোড়া গোলে ম্যানসিটির বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার রাতে উলভসকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির চারটি গোলের মধ্যে দুইটিই করেন গ্যাব্রিয়েল জেসুস। বাকি দুইটির মধ্যে একটি ছিল উলভসের ডেনডঙ্কারের আত্মঘাতী গোল। একটি গোল করেন রিয়াদ মাহরেজ। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন কনর কোদি।

এই জয়ের পর বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে চলে গেল ম্যানসিটি। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ অবস্থানে রয়েছে তারা। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে লেস্টার সিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল এবার ভালো অবস্থানে নেই। ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে তারা।

এদিন সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৫তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। আত্মঘাতী এই গোলটি করেন উলভসের লিন্ডার ডেনডঙ্কার। ম্যাচের প্রথমার্ধে এর পরে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে কনর কোদির গোলে ম্যাচে ১-১ সমতা আনে উলভস। কিন্তু এরপরে যেন অগ্নিমূর্তি ধারণ করে ম্যানসিটি। ৮০তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুস সিটিকে ২-১ গোলে এগিয়ে দেন। ৯০তম মিনিটে রিয়াদ মাহরেজ ব্যবধান আরো বাড়িয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে (৯০+৩) মিনিটে আবার গোল করেন জেসুস। যার ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এই ম্যাচ নিয়ে সর্বশেষ ১৯টি লিগ ম্যাচের কোনোটিতে শুরুতে পিছিয়ে পড়েনি ম্যানসিটি। অর্থাৎ, প্রতি ম্যাচেই প্রথম গোলটি তারা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সৌর বিদ্যুৎ প্রকল্পে ৬ কোটি ৩৭ লাখ ইউনিটের

জেসুসের জোড়া গোলে ম্যানসিটির বড় জয়

আপডেট সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১