ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদক মামলায় দেশের ইতিহাসে প্রথম ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধায় মাদক মামলায় রবি দাস (২৫) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বাংলাদেশে মাদক মামলায় এটাই প্রথম মৃত্যুদণ্ডের রায়।

বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবি দাসের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বেচুরাম দাসের ছেলে। রায় প্রদানের সময় আসামি উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে রবি দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই সাজু মিয়া।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি বলেন, বাংলাদেশে মাদক মামলায় এই প্রথম মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় দেশের ইতিহাসে প্রথম ফাঁসির আদেশ

আপডেট সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১