ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুভেন্টাসের জয়ের ম্যাচে রোনালদোর ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরি-এ’র ম্যাচে মঙ্গলবার রাতে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৮৯তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোল করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ফুটবলার হিসেবে গত ১২ মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ২০টি করে গোল করার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন কীর্তি আর কারো নেই।

২০০৯-২০১০ মৌসুমটি ছিল রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর প্রথম মৌসুম। ওই মৌসুম থেকেই শুরু হয় এক মৌসুমে রোনালদোর কমপক্ষে ২০টি গোল করার দৌঁড়। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ মৌসুমে ১৮টি গোল করেছিলেন তিনি।

রোনালদো রিয়াল মাদ্রিদে ৯টি মৌসুম কাটিয়েছেন। এই ক্লাবের হয়ে তিনি প্রতিটি মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করেছেন। রিয়ালে তিনি তিন মৌসুমে ৪০টি গোল করার মাইলফলক স্পর্শ করেন।

জুভেন্টাসে যোগ দেয়ার পর রোনালদোর গোল করার গতি কিছুটা কমে যায়। এই ক্লাবে প্রথম দুই মৌসুম মিলিয়ে তিনি ৫২টি গোল করেন।

এদিন জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২তম মিনিটে আলভারো মোরাতার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। ৭১তম মিনিটে ফেদেরিকো সিয়েসা ব্যবধান দ্বিগুণ করেন। ৮৯তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়ার পাশাপাশি নিজে ইতিহাস গড়েন রোনালদো।

এই জয়ের পর ২৪ ম্যাচেট ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। আর ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুভেন্টাসের জয়ের ম্যাচে রোনালদোর ইতিহাস

আপডেট সময় ০১:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১