ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে বাঁচালেন ব্রাজিলের ভিনিসিয়াস

আকাশ স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। আর সেই ম্যাচেই শেষ মুহূর্তে গোল করে লস ব্লাঙ্কোসদের হার থেকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ ব্যবধানে ড্র করেছে রিয়াল।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পায়নি জিনেদিন জিদানের দল। মারিয়ানো ও রাফায়েল ভারানে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। উল্টো বিরতি থেকে ফিরে গোল হজম করে বসে চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলতে থাকা সোসিয়েদাদ এগিয়ে যায় ৫৫তম মিনিটে। নাচো মনরিয়েলের ক্রস থেকে হেডে রিয়ালের জাল খুঁজে নেন পর্তুগিজ মানজানেরা।

এরপরই আক্রমণভাগে এক সঙ্গে তিন পরিবর্তন আনেন কোচ জিদান। ৬১তম মিনিটে ইস্কোর পরিবর্তে ভিনিসিয়াস, মার্কো আসানসিওর পরিবর্তে রদ্রিগো ও মারিয়ানোর পরিবর্তে হুগো দুরোকে মাঠে নামান তিনি। কিন্তু তাতেও ফল আসছিল না।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে ব্যবধানটা ১-১ করেন ভিনিসিয়াস।

এই ড্রয়ে থামলো প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোসদের টানা ৫ ম্যাচ জয়ের দৌড়। তবে পয়েন্ট ভাগাভাগি করায় বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে জিদানের শিষ্যরা। ২৫ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট সমান ৫৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে কাতালান জায়ান্টরা। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে সোসিয়েদাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে বাঁচালেন ব্রাজিলের ভিনিসিয়াস

আপডেট সময় ০৮:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১