ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:   

মাদারীপুরে প্রেমিকার বাড়ির সামনের একটি জামগাছ থেকে নিতাই বারুরী (২৮) নামে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ইকরাবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত নিতাই একই ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের সচীন বারুরীর ছেলে। তিনি কদমবাড়ী বাজারের বিকাশ ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কদমবাড়ী ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের সচীন বারুরীর ছেলে নিতাই বারুরীর সঙ্গে একই ইউনিয়নের ইকরাবাড়ি গ্রামের বাবুল গাইনের মেয়ে সঙ্গীতা গাইনের (২৫) প্রেমের সম্পর্ক ছিল।

তারা নোটারি পাবলিকের মাধ্যমে একে-অপরকে বিয়েও করেছে। কিন্তু বাদসাধে সঙ্গীতার পরিবার। নিতাই বারুরীর সঙ্গে তারা (সঙ্গীতার পরিবার) সঙ্গীতাকে পারিবারিকভাবে বিয়ে দিতে রাজি ছিল না। এ কারণে নিতাই এবং সঙ্গীতা মোবাইলে কথা বলত এবং পালিয়ে দেখা করত।

বুধবার সকালে নিতাই মাদারীপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে সঙ্গীতাদের বাড়ির সামনের একটি জামগাছে নিতাইয়ের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ গিয়ে গাছ থেকে নিতাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিতাইয়ের প্রেমিকা সঙ্গীতা গাইন বলেন, তার সঙ্গে আমার ৩ বছরের সম্পর্ক। তার সঙ্গে আমার বিয়েও হয়েছে। বুধবার সারারাত আমরা মোবাইলে কথা বলেছি। এমনকি ভোর ৫টা পর্যন্ত আমাদের কথা হয়েছে। তারপর কী হলো বুঝতে পারলাম না।

নিতাইয়ের বাবা সচীন বারুরী বলেন, আমার ছেলেকে ওরা ডেকে নিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। আমি এ ঘটনার বিচার চাই।

রাজৈর থানার ওসি শেখ সাদি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ঝুলন্ত লাশ

আপডেট সময় ১১:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১