ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘জিনের বাদশা’ নিয়ে গেল দেড় লাখ টাকা!

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গায় কথিত জিনের বাদশার প্রতারণার ফাঁদে পা দিয়ে দেড় লাখ টাকা খুইয়েছেন এক ভ্যানচালক। কয়েক দিন ধরে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে এসব টাকা।

বুধবার দুপুরে তার কাছে জিনের বাদশা আরও ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছেলের মুখে রক্ত উঠে মারা যাবে বলে ভয় দেখায় ওই জিনের বাদশা।

কোটিপতি হওয়ার স্বপ্নে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা করে দেড় লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যানচালক আবদুল জলিল। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিনের বাদশা পরিচয় দিয়ে কয়েক দিন আগে ভ্যানচালক জলিলের মোবাইলে কল দেয় প্রতারক। রাতারাতি কোটিপতি করে দেয়ার স্বপ্ন দেখায় সে। জলিল সরল মনে সব বিশ্বাস করে। কয়েক দফায় বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা দেন জলিল। বিনিময়ে জলিলকে বগুড়ায় নিয়ে একটি ছোট্ট মূর্তি দিয়ে বলা হয় এটি স্বর্ণের মূর্তি।

পরবর্তীতে প্রতারক জানায়, ঘরের মেঝে খুঁড়লে আরও এক হাঁড়ি স্বর্ণের টাকা পাবে। পরে মূর্তিটি পরীক্ষা করে জলিল জানতে পারেন এটি পিতলের। ঘরের মেঝে খুঁড়েও কোনো টাকার হাঁড়ি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন জলিল।

বুধবার বেলা ১১টার দিকে দর্শনা থানায় গিয়ে কথিত জিনের বাদশার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বুধবারও জলিলের কাছে মোবাইল ফোনে ওই জিনের বাদশা আরও ৫০ হাজার টাকা দাবি করে। না দিলে তার ছেলের মুখে রক্ত উঠে মারা যাবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল বলেন, প্রতারণার শিকার জলিল থানায় অভিযোগ করেছেন। আমরা প্রতারককে ধরতে পুলিশি জাল বিস্তার করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘জিনের বাদশা’ নিয়ে গেল দেড় লাখ টাকা!

আপডেট সময় ১১:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১