ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ট্রেনের সামনে দাঁড়াল প্রেমিকা, বাঁচাতে গিয়ে প্রেমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রেমিকাকে (১৮) বাঁচাতে গিয়ে মো. সাইফুল ইসলাম নামে এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তাদের মধ্যে মান-অভিমানের কারণে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকাল ২টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিতু ও সাইফুল ইসলাম কালীগঞ্জের একটি কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে আসেন তারা। প্রায় দেড় ঘণ্টা যুগলবন্দী হয়ে এলাকায় ঘুরে বেড়ান।

এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় তারা দক্ষিণ পাশের রেললাইনে বসেছিলেন।

এ সময় তাদের মাঝে মনোমালিন্য হলে ওই তরুণী ট্রেনের সামনে গিয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতি দেখে সাইফুল তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেললাইনের নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহিদী জানান, লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে। আহত তরুণীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ট্রেনের সামনে দাঁড়াল প্রেমিকা, বাঁচাতে গিয়ে প্রেমিকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১