ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

চাল সংকটের জন্য বন্যাকে দুষলেন কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

চালের সংকট ও দামের উর্ধ্বগতির জন্য হাওরের বন্যাকে দুষলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হাওরে যেখানে চাল উৎপাদন হয়, সেখানে এবার বন্যার কারণে কোনো কিছুই পাইনি। সব ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এবার আমাদের কোনো চাল উদ্বৃত্ত নেই। তাই আমাদের চাল আমদানি করতে হচ্ছে।’ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চীনগামী আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শনিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের।

আগামী ১৮ তারিখ রাত সাড়ে ১২টায় চীনের উদ্দেশ্যে ১৯ সদস্যের প্রতিনিধি দলটি দেশ ছাড়বে। তারা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে অবস্থান করবেন। ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। চালের দামের উর্ধ্বগতি ছাড়াও রোহিঙ্গা প্রসঙ্গ ও বিএনপি নিয়েও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

ওবায়দুল কাদের বলেন, ‘এই পরিস্থিতি (রোহিঙ্গা) সুন্দরভাবে ম্যানেজ করায় সারা দুনিয়া একবাক্যে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে। কিন্তু শুধুমাত্র একটি দল প্রশংসা করতে পারছে না, বিএনপি জাতিকে বিভক্ত করছে।’

খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে এমন পরিস্থিতি চলছে, আর তিনি বসে আছেন লন্ডনে। আমরা অবাক হই তিনি বারবার এ সময়ে দেশে ফেরার তারিখ পরিবর্তন করছেন। আমরা জানতাম তিনি ১৫ তারিখ দেশে ফিরবেন। কিন্তু এখন শুনি এই মাসেও নাকি তিনি দেশে ফিরবেন না। তিনি কেন দেশে আসছেন না? তিনি লন্ডনে বসে দেশের বাস্তবতা কি বুঝতে পারছেন?’

নিয়ম না মানায় ত্রাণ বিতরনে বিএনপি নিরাপত্তা পায়নি বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তাদের ট্রাকে কোন মালামালের ভেতর কী আছে, কে জানে? ত্রাণ দেওয়ার নামে নাটক করছে বিএনপি। অনিয়মের কারনে তাদেরকে বাধা দেওয়া হয়েছে।’

‘তারা ২০ দিন পর মিডিয়া সাথে নিয়ে কক্সবাজার গেছে। পুলিশের সাথেও বিএনপি যোগাযোগ করেনি। তারা গেছে কয়েকটা নিউজ আর ছবির জন্য,’ যোগ করেন ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

চাল সংকটের জন্য বন্যাকে দুষলেন কাদের

আপডেট সময় ১১:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭