ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বস্তির জয়ে দুইয়ে উঠে এল ম্যান ইউ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শেষ কয়েক ম্যাচে জয় যেন ধরাই দিচ্ছিল না। অবশেষে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রেড ডেভিলরা।

ঘরের মাঠে খেলতে নামা ম্যান ইউ প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৩০ মিনিটের মাথায়। স্কোরশিটে প্রথম নাম তোলেন মার্কাস র‍্যাশফোর্ড। তবে ৬ মিনিট পরই গোলটি শোধ করে দেন নিউক্যাসল ফরোয়ার্ড অ্যালান সেইন্ট ম্যাক্সিমিন। প্রথমার্ধ শেষ হয় সমতায়।

দ্বিতীয়ার্ধে দলকে ফের লিডে বসান ম্যান ইউর অ্যাটাকিং মিডফিল্ডার ড্যানিয়েল জেমস। তার ৫৭ মিনিটের করা গোলের পর জয় নিশ্চিত করা গোলটি আসে ৭৫ মিনিটে। পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেস।

এ জয়ের পর ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আবার দুই নম্বর স্থানে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি। আর্সেনালও খেলেছে ২৫ ম্যাচ, ৩৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

স্বস্তির জয়ে দুইয়ে উঠে এল ম্যান ইউ

আপডেট সময় ০৮:২২:০১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১