ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনের টিউব রেলে হামলায় আইএস’র দায় স্বীকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের টিউব রেলে হামলার দায় স্বীকার করলো জঙ্গি গোষ্ঠী আইএস। রীতিমত বিবৃতি দিয়ে লন্ডন হানার দায় স্বীকার করা হয়েছে জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে।

শুক্রবার দক্ষিণ-পশ্চিম লন্ডনের পার্সন্স গ্রিন স্টেশনে ভিড়েঠাসা টিউব রেলের একটি কামরায় বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা কামরা। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই লন্ডনজুড়ে জারি হয় হাই অ্যালার্ট। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় টিউব (মেট্রো) রেল পরিসেবা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই পুড়ে গিয়ে জখম হয়েছেন। হুড়োহুড়ি করে পালাতে গিয়েও আঘাত পেয়েছেন কয়েকজন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, বড়সড় ক্ষতি করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল।

তবে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর নেই। কোনও কোনও সূত্রে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার সন্ত্রাসী হামলার শিকার হল ব্রিটেন। মার্চ মাসে পার্লামেন্টের কাছে ছুরি নিয়ে হামলা, দু’মাস কাটতে না কাটতেই মে-তে ম্যাঞ্চেস্টারের রক কনর্সাটে আত্মঘাতী জঙ্গি হানা। সেবার নিহত হয়েছিলেন ২২ জন। তার পর জুন মাসেই এক বার ভ্যান নিয়ে লন্ডন ব্রিজে হামলা, অন্য হামলাটি হয়েছিল লন্ডনের একটি মসজিদে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লন্ডনের টিউব রেলে হামলায় আইএস’র দায় স্বীকার

আপডেট সময় ০৯:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭