ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুরু হচ্ছে হাফ ম্যারাথন ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী ১৯ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে ‘গ্ল্যাক্সোজ-ডি ঢাকা হাফ ম্যারাথন ২০২১’। দেশ বিদেশ থেকে প্রায় ৩২০০ অ্যাথলেট এই ম্যারাথনে অংশগ্রহণ করবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় আয়োজকরা।

মহামারির কথা মাথায় রেখে আয়োজক সংগঠন ‘ঢাকা রান লর্ডস’এবারের ম্যারাথন ভার্চুয়ালি আয়োজন করতে যাচ্ছে। একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগিরা এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। ফলে নির্দিষ্ট ভেন্যুতে না এসেই নিজ নিজ এলাকা থেকে দূরত্ব বজায় রেখে ম্যারাথনে অংশ নেয়া যাবে। এই বছরের ম্যারাথন দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। একটি ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং অপরটি ৭.৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা।

গত বছরের ন্যায় এবারও এই ম্যারাথনের টাইটেল স্পন্সর হয়েছে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেডের পণ্য গ্ল্যাক্সোজ-ডি। এবারের ম্যারাথনের কো-স্পন্সর শেলটেক গ্রুপ। এছাড়া এপেক্স ফুটওয়্যার, পোলার আইসক্রিম ও ডাবর হানি রয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। রেডিও পার্টনার হিসেবে আছে স্পাইস ৯৬.৪ এফএম এবং কমিউনিটি পার্টনার বিডিরানার্স। এই ম্যারাথন ইভেন্টটি এইমসের (AIMS-Association of International Marathons and Distance Races) অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ছাড়াও স্পন্সর কোম্পানিগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ম্যারাথনের গুরুত্ব নিয়ে নানা দিক তুলে ধরেন এবং ম্যারাথনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।

উভয় ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা এবং একজন প্রতিযোগী চাইলে উভয় ক্যাটাগরিতেই অংশ নিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শুরু হচ্ছে হাফ ম্যারাথন ২০২১

আপডেট সময় ০৮:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১