ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আ.লীগের বন্যা

আকাশ জাতীয় ডেস্ক:   

প্রথমবারের মতো নারী মেয়র পেল ঠাকুরগাঁও পৌরবাসী। চতুর্থ দফার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন আঞ্জুমান আরার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আঞ্জুমান আরা ২৬ হাজার ৫০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট।

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম এ নারী মেয়র এক সময় সাংবাদিকতাও করেছেন। তিনি ঢাকাটাইমসের ঠাকুরগাঁও প্রতিনিধি ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আ.লীগের বন্যা

আপডেট সময় ০৯:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১