ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসির জোড়া গোল, বার্সার বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি লা লিগা ম্যাচ খেলার রেকর্ড স্পর্শের ম্যাচে বাজিমাত করলেন লিওনেল মেসি। তার জোড়া গোলে লিগের ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

মেসির মতো জোড়া গোল করেন ফ্রান্সিসকো ত্রিনকাও। এছাড়া একটি গোল করেন জুনিয়র ফিরপো।
ক্লাব বার্সার ইতিহাসে সর্বোচ্চ ৫০৫টি লা লিগার ম্যাচ খেলা জাভি হার্নান্দেসকে স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সা খেলার ২৯ মিনিটে ত্রিনকাওয়ের গোলে লিড নেয়। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের ট্রেডমার্ক শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সার্জিও বুসকেতসের পাস পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে শট করে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির পর ৫৭তম মিনিটে ব্যবধান কমায় আলাভেস। মোরিবার ভুল পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন লুইস রিওহা।

তবে এরপর ম্যাচের দুই মিনিটের মধ্যে দুটি গোল দেয় বার্সা। ৭৪ মিনিটে পর্তুগিজ তারকা ত্রিনকাও জোড়া গোল পূর্ণ করার পর ৭৫ মিনিটে সতীর্থের পাস ধরে ডান দিক থেকে বাঁ দিকে একটু এগিয়ে বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান মেসি।

৮০তম মিনিটে দারুণ গোছালো আক্রমণে স্কোরলাইন ৫-১ করেন ফিরপো। ডি-বক্সে মেসির চিপে ডান দিকে বল পেয়ে ছয় গজ বক্সে বাড়ান গ্রিজমান। বাকি কাজটুকু সারেন ডিফেন্ডার ফিরপো।

এ ম্যাচ জিতে ফের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের দুইয়ে উঠল বার্সেলোনা। ২২ ম্যাচে দুই দলেরই অবশ্য পয়েন্ট সমান ৪৬। তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসির জোড়া গোল, বার্সার বড় জয়

আপডেট সময় ০৭:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১