ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লো বায়ার্ন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বেঞ্জামিন পাভারের একমাত্র গোলে টাইগ্রেসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ৯ মাসে বাভারিয়ানদের এটি ষষ্ঠ শিরোপা।

গত মৌসুমে ট্রেবল জয়ের পর উয়েফা সুপার কাপ, জার্মান সুপার কাপ এবং এখন ক্লাব বিশ্বকাপের মুকুটও মাথায় পরলো বায়ার্ন। এই জয়ে ইতিহাস গড়েছে জার্মান জায়ান্টরা । বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ছয় শিরোপার সব ঘরে তুলল বায়ার্ন। এর আগে ২০০৯ সালে কোচ পেপ গার্দিওলার অধীনে এই কীর্তি গড়েছিল বার্সা।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জিততে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে বায়ার্নকে। গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৫৯তম মিনিটে বাভারিয়ানদের এগিয়ে দেন পাভার। শুরুতে রবার্ট লেভানডভস্কি অফসাইডে থাকা মনে হয় গোলটি বাতিল করা হয়। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য দেখে গোলের বাঁশি বাজান রেফারি। এর আগে ভিএআর দেখে জশুয়া কিমিচের একটি গোলও বাতিল করা হয়।

উত্তর বা মধ্য আমেরিকার প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনাল খেললো মেক্সিকোর টাইগ্রেস। তবে এবারও অটুট থাকলো ইউরোপিয়ানদের আধিপত্য। এই নিয়ে টানা ৮ বছর এই শিরোপা গেছে ইউরোপিয়ান ক্লাবে। গত মৌসুমে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।

কাতারে গোল করতে ব্যর্থ হলেও ৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন টাইগ্রেসের সাবেক ফরাসি স্ট্রাইকার আন্দ্রে-পিয়েরে গিগনাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লো বায়ার্ন

আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১