ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সফিকুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফারজানা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর শ্যামলীর শিশুপল্লীতে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মো. সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সফিকুল হক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে বি.এ (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারি কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান না করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায় ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আত্মনিয়োগ করেন। এরপর তিনি ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে সফিকুল হক চৌধুরী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই

আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১