ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত, লাশ ঝুলছিল খুঁটিতে

আকাশ জাতীয় ডেস্ক:  

সাতক্ষীরা শহরে বিদ্যুৎস্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান ভুট্টো।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দামুদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লাইন মেরামত করতে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে ওঠেন শ্রমিক হাবিবুর। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরে আগুন ধরে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বিদ্যুতের খুঁটি থেকে তার ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, খুলনা-সাতক্ষীরা বিদ্যুৎ সংযোগের খুঁটি ও তার পরিবর্তনের কাজ করছে খুলনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সকালে একটি ফিডারের কাজ করার জন্য তারা সংযোগ বন্ধ করার অনুরোধ করলে বিদ্যুৎ বিভাগ তা বন্ধ করে দেয়। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী অন্য একটি ফিডারের খুঁটিতে উঠে কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিদ্যুতের খুঁটি থেকে নিহত শ্রমিকের ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত, লাশ ঝুলছিল খুঁটিতে

আপডেট সময় ০১:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১