ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০০ টাকার জন্য অটোচালক খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরে পাওনা ২০০ টাকা না দেয়ায় লোকমান হোসেন নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে। ঘটনার পর ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, লোকমান হোসেন চর রুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকশা চালাতেন। এজন্য দৈনিক টাকা জমা দিতেন। কয়েকদিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য রিকশা চালানো শুরু করেন তিনি। কিন্তু লোকমানের কাছে ২০০ টাকা পাওনা হয় খোরশেদের।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় গতিরোধ করে লোকমানের কাছে পাওনা টাকা চায় খোরশেদ। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খোরশেদ লোকমানকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হওয়ার খবর শুনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

২০০ টাকার জন্য অটোচালক খুন

আপডেট সময় ০৪:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১