ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে।এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ওয়াগনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি তেল। আশপাশের অনেক পুকুর-জলাশয়ে এ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

এদিকে দুর্ঘটনার কারণে রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী দল রওয়ানা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১