ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

যশোরে মানসিক প্রতিবন্ধী ভাতিজার ধারালো বটির কোপে চাচা আবুল কাসেম (৬০) নিহত হয়েছেন। নিহত আবুল কাসেম একই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। হত্যাকারী আলাল (২৮) একই গ্রামের রওশন আলীর ছেলে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আলালকে আটক করেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আবুল কাশেম নারায়নপুর মোড়ে চা খেতে আসেন। সেখানে মানসিক ভারসাম্যহীন আলাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র (বটি) দিয়ে কাশেমের মাথায় কোপ মারে। স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা রনি জানান, সকালে তার চাচা আবুল কাসেম হাঁটতে বের হন। এ সময় আলালদের বাড়ির সামনে পৌঁছালে সে বাড়ি থেকে বটি নিয়ে এসে তাকে কোপ দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আলাল মানসিক প্রতিবন্ধী। তাকে বেঁধে রাখতে হয়। না হলে সে বাড়ি থেকে পালিয়েও যায়। কোন শত্রুতা নয়, এটি একটি দুর্ঘটনা।

চাঁচড়া ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রকিবুল ইসলাম হত্যাকান্ডের কথা স্বীকার করে জানান, আলালকে আটক করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাসেমের বড় ধরনের ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত

আপডেট সময় ০১:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১