ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

দর্শকপূর্ণ স্টেডিয়ামেই হবে কাতার বিশ্বকাপ: ইনফানতিনো

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাকালে স্থবির হয়ে পড়েছিল পুরো ক্রীড়া বিশ্ব। ধীরে ধীরে আসরগুলো সীমিত পরিসরে শুরু হলেও এখনও স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি নেই বললেই চলে।

ফলে বলা যায় সব ধরনের খেলাই এখন প্রাণচাঞ্চল্যহীন, নেই কোনও উত্তেজনা।
তবে অন্যান্য ম্যাচ আয়োজিত হলেও এমন উত্তেজনা বিহীনভাবে আয়োজিত হতে পারে না বিশ্বকাপের ম্যাচগুলো। তাই তো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।

এ ব্যাপারে ইনফানতিনো বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুঁতোয় গাঁথতে পারব। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারব। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে। ’

ইনফানতিনো এও জানিয়েছেন যে কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।

২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। সেই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই খেলার বিশ্ব আয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী

দর্শকপূর্ণ স্টেডিয়ামেই হবে কাতার বিশ্বকাপ: ইনফানতিনো

আপডেট সময় ০৬:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১