ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অটোরিকশাচালকের জিহ্বা কেটে নিল দুর্বৃত্তরা

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরামপুরে হামিদুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশাচালককে মোটরবাইকে করে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জিহ্বা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে সাগাইঘাটা পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক পৌর শহরের কৃষ্ট চাঁদপুর মহল্লার হাসিম উদ্দিনের ছেলে।

আহত হামিদুল ইসলামের ভাই রফিকুল ইসলাম রফিক জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে অপরিচিত দুই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের রাস্তার উপর থেকে আমার ভাইকে তাদের মোটরবাইকের মাঝখানে বসিয়ে উপজেলার জোতবানী ইউনিয়নের সাগাইহাটা গ্রামের পাকা রাস্তার পার্শ্বে হত্যার তার জিহ্বা কেটে নেয়। এসময় আমার ভাই রক্তাক্ত অবস্থায় দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে বাড়িতে আসে। আমরা তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসি। তবে ঘটনার সাথে জড়িতদের হামিদুল চিনতে পেরেছে কী না- এ বিষয়ে তিনি এখনও কিছুই বলতে পারেননি।

এ ঘটনা জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান সোমবার দুপুরে হামিদুলের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এসব ঘটনা সিনেমা ও নাটকে দেখতাম। আজ বাস্তবেই দেখলাম। এটি একটি অমানবিক ঘটনা। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঘটনার বিষয়ে জানতে পেরে দুপুরে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির আহত অটোরিকশা চালক হামিদুলের বাড়িতে যান এবং হামিদুলের স্ত্রী

মমেনা বেগম (৩০)-এর নিকট ঘটনার বিস্তারিত শোনেন। পরে তিনি আহত হামিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন এবং থানায় অভিযোগের পরামর্শ দেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, আহত হামিদুল ইসলামকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অটোরিকশাচালকের জিহ্বা কেটে নিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১