ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোবাইলে তিন দিনের প্রেম, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক: 

তিন দিন আগে মোবাইলে মো. জুলহাস মোল্লার (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫)। ওই তরুণী ঘুরতে আসলে অপমান করে জুলহাসের পরিবারের লোকজন। এতে আত্মহত্যার চেষ্টা করেন জুলহাস।

জানা গেছে, প্রেমিকাকে অপমানের জেরে পটুয়াখালীর দশমিনায় মো. জুলহাস মোল্লা (১৯) নামে ওই তরুণপ্রেমিক কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরে তাকে উদ্ধার করে স্বজনরা দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন।

সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. জুলহাস মোল্লা ওই গ্রামের মো. মকবুল মোল্লার ছেলে।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের মো. মকবুল মোল্লার ছেলে মো. জুলহাস মোল্লার সঙ্গে একই ইউনিয়নের নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫) তিন দিন আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন ওই প্রেমিকা মো. জুলহাস মোল্লার বাড়ি ঘুরতে যান।

এতে জুলহাসদের বাড়ির লোকজনের সন্দেহ হলে ওই শিক্ষার্থীকে তারা অপমান করেন। প্রেমিকাকে অপমান করার জের ধরে মো. জুলহাস মোল্লা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।

দশমিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা জানান, ওই যুবকের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।

দশমিনা থানার ওসি মো. জসিম  বলেন, ঘটনার সত্যতা যাচাইপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মোবাইলে তিন দিনের প্রেম, অতঃপর…

আপডেট সময় ০৭:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১