ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক ম্যাচ নিষিদ্ধ ইব্রা-লুকাকু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ এবং রোমেলু লুকাকু। মিলান ডার্বিতে বিবাদে জড়ানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের এই দুই সাবেক সতীর্থকে শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সান সিরোতে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিলান। ম্যাচটিতে লুকাকুর সঙ্গে বিবাদে জড়ান ইব্রা। দু’জন দু’জনকে আক্রমণ করেন অশ্রাব্য ভাষায়। যার কারণে প্রথমার্ধ শেষের অল্প আগে দু’জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্কও করেন রেফারি।

পরে বিরতি থেকে ফেরার ১৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিলানের একমাত্র গোলদাতা ইব্রা। নায়ক থেকে ভিলেন হয়ে মাঠ ছাড়েন সুইডিশ স্ট্রাইকার। রোজোনেরিরা প্রথমার্ধে এগিয়ে থেকেও লুকাকুর পেনাল্টি এবং শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ান এরিকসেনের দুর্দান্ত ফ্রি-কিকে ২-১ ব্যবধানে হেরে যায় নেরাজ্জুরিদের কাছে।

লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবে পরের ম্যাচ খেলতে পারবেন না ইব্রা। আর চলতি মৌসুমের কোপা ইতালিয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লুকাকু।

এই লড়াইয়ে সাবেক সতীর্থকে বর্ণবাদী মন্তব্য করায় ইব্রার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বর্ণবাদী মন্তব্য করার কথা অস্বীকার করেছেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। নিজের অফিসিয়াল টুইটারে লিখেছেন, ‘জ্লাতানের পৃথিবীতে বর্ণবাদের কোনো স্থান নেই। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক ম্যাচ নিষিদ্ধ ইব্রা-লুকাকু

আপডেট সময় ০৭:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১