ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

দশকসেরা একাদশে মেসি-রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের দুই মহাতারকা।

চলতি শতকের বড় একটা সময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তারা। এখন অবশ্য দুজনেরই ক্যারিয়ারের শেষবেলা চলছে। এই দীর্ঘ পথচলায় কখনোই এক দলে খেলা হয়নি তাদের। সেই সম্ভাবনাও আর নেই বললেই চলে। কিন্তু দশকসেরা একাদশ দুই ফুটবল মহীরুহকে একবিন্দুতে মিলিয়ে দিল।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর দশক সেরা বিশ্ব একাদশে নাম উঠেছে মেসি ও রোনালদোর। একাদশে রিয়াল মাদ্রিদের সাবেক-বর্তমান মিলে জায়গা পেয়েছেন মোট পাঁচ জন। দলে বার্সেলোনা থেকে আছেন দুইজন।

আইএফএফএইচএস’র একাদশে রিয়াল মাদ্রিদের বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ এবং টনি ক্রুস। সঙ্গে আছেন তাদের সাবেক ক্লাব সতীর্থ রোনালদো। বার্সা থেকে আছে মেসি ও সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার নাম।

একাদশের বাকি খেলোয়াড়রা হলেন- ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখের গোলরক্ষক), ফিলিপ লাম (বায়ার্নের সাবেক ডিফেন্ডার), ভার্জিল ফন ডাইক (লিভারপুলের ডাচ ডিফেন্ডার) এবং রবার্ট লেভানদোভস্কি (বায়ার্নের স্ট্রাইকার)।

একাদশে রিয়ালের আধিপত্যের কারণ গত এক দশকে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় তাদের সাম্প্রতিক সাফল্য। দলটি ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে।

অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশক সেরা একাদশে নাম এসেছে রিয়াল ও বার্সার ৭ জন সাবেক এবং বর্তমান খেলোয়াড়ের: হুলিও সিজার, দানি আলভেস, থিয়াগো সিলভা, হাভিয়ের মাচেরানো, মার্সেলো, কাসেমিরো, আনহেল দি মারিয়া, পাউলো গুয়েরেরো, মেসি, নেইমার এবং সার্জিও আগুয়েরো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

দশকসেরা একাদশে মেসি-রোনালদো

আপডেট সময় ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১