ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নবজাতক কন্যাকে হাসপাতালে রেখে পালিয়ে গেল বাবা-মা

আকাশ জাতীয় ডেস্ক: 

নবজাতক কন্যা সন্তান পৃথিবীতে এলো ঠিকই। কিন্তু বাবা-মায়ের স্পর্শ পেলনা। কন্যা সন্তান হওয়ার অপরাধে প্রচণ্ড শীতের রাতে হাসপাতালে রেখে পালিয়ে যায় বাবা-মা দুজনেই। ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার মধ্য রাতে ঘটেছে।

বৃহস্পতিবার নবজাতককে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী। খবর পেয়ে অনেক নিঃসন্তান দম্পতি নবজাতককে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। শিশুটি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী জোবেদার বেগমের বাড়িতে রয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল গ্রামের নিরাপদ বিশ্বাসের ছেলে ফেরি করে ঝাল মুড়ি বিক্রেতা প্রদীপ বিশ্বাস তার গর্ভবতী স্ত্রী পল্লবীকে নিয়ে বুধবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ওই দিন পল্লবীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে স্বাভাবিকভাবে পল্লবী একটি ফুটফুটে সন্তান জন্ম দেন।

যখন তারা জানতে পারেন সন্তানটি ছেলে নয় মেয়ে হয়েছে। এতে তারা খুশি হতে পারেনি। তাদের ঘরে পপি রানী (৯) ও দীপা (৫) নামে আরও দুটি কন্যা সন্তান রয়েছে। অভাব আর অনটনের সংসারে তিন কন্যা সন্তানের ভরন-পোষণ করা নিয়ে চিন্তায় পড়েন তারা। রাতেই স্বামী স্ত্রী পরিকল্পনা করে তারা পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে নব জাতকের বাবা- মাকে খুঁজে না পাওয়া গেলে ঘটনাটি সকলের নিকট প্রকাশ পায়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, আমার জানা মতে আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক নেওয়া যায় না। আমরা শিশুটিকে উদ্ধার করে তার বাবার কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছি।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন বলেন, স্বাভাবিকভাবে শিশুটির জন্ম হয়েছে। সকালের দিকে দেখা যায় হাসপাতালে শিশু ও তার মা নেই। রাতের কোন এক সময় প্রসূতি ওই মা পালিয়ে গেছে। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নবজাতক কন্যাকে হাসপাতালে রেখে পালিয়ে গেল বাবা-মা

আপডেট সময় ০৯:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১