ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমালোচনার মুখে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

আকাশ বিনোদন ডেস্ক :

সোমবার (২৫ জানুয়ারি) ছিল মাইকেল মধুসুদন দত্তের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনও উচ্ছ্বাস না থাকলেও মনে রেখেছিলেন প্রসেনজিৎ। মাইকেলের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন টলিউড সুপারস্টার। আর তাতেই ভুল হয়ে যায়।

মাইকেল মধুসুদন দত্তের বদলে ভুল করে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করে ফেলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসুদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ সম্মান জানাই।

আর এরপরেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা শুরু করে দেন। ভুল বুঝতে পেরেই ক্ষমা চেয়ে নেন প্রসেনজিৎ। তিনি লেখেন, আগের পোস্টে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে ছবিটিও বদলে মধুসুদন দত্তের ছবি পোস্ট করেন অভিনেতা।

যদি ক্ষমা চাওয়ার পরেও নিন্দুকেরা থামেননি। নানান কথা টেনে কটাক্ষ করতে থাকেন। কেউ লেখেন, যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর মানে হয় না। কেউ আবার ‘বাংলার আলিয়া ভাট’ বলে কটাক্ষ করেন। তবে অনেকেই আবার প্রসেনজিৎয়ের হয়ে সরব হয়েছেন। কেউ লিখেছেন, ভদ্রলোক বলেই ক্ষমা চেয়েছেন। কারোর কথায়, ‘ভুল মানুষ মাত্রই হয়’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমালোচনার মুখে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

আপডেট সময় ১১:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১