ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি এরশাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান হত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এরশাদ এই দাবি জানান।

জাপার স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে এরশাদ বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো বর্বরতা ‘চরম গণহত্যা’ ।

সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আপনারা নির্যাতিত। যত দিন ফিরে যাবেন না, তত দিন এ দেশের মানুষ আপনাদের পাশে আছে, থাকবে।’

গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীরা দুই ডজনের বেশি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এর পরই হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে।

পালিয়ে আসা বস্তুচ্যুত রোহিঙ্গারা অভিযোগ করেছে, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের সেনাবাহিনী পুরুষদের ধরে ধরে নিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে আর মুসলিম অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।

মুসলিম রোহিঙ্গা বিদ্রোহীরাই বাড়িঘরে আগুন দিচ্ছে—মিয়ানমার সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে, এরই মধ্যে এই সহিংসতার শিকার হয়ে প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছে।

টেকনাফ উপজেলা জাপার সভাপতি শফিক আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি এরশাদের

আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭