ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোচ ল্যাম্পার্ডকে বরখাস্ত করলো চেলসি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যে চেলসির প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

৪২ বছর বয়সী সাবেক চেলসি মিডফিল্ডার স্টামফোর্ড ব্রিজ ছাড়ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দলকে ৯ নম্বরে রেখে। গত সপ্তাহে লেস্টার সিটির বিপক্ষে হেরেছে চেলসি। লিগে গত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।

চেলসির কোচ হিসেবে ল্যাম্পার্ডের শেষ ম্যাচ হয়ে থাকলো রোববার (২৪ জানুয়ারি) এফএ কাপের চতুর্থ রাউন্ডে চ্যাম্পিয়নশিপের ক্লাব লুটনের বিপক্ষে ৩-১ গোলের জয়। তবে প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতার কারণে কপাল পুড়েছে সাবেক ইংলিশ মিডফিল্ডারের।

৩ বছরের চুক্তিতে ল্যাম্পার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল চেলসি। ২০১৯ সালের জুলাইয়ে মাউরিজিও সারির পরিবর্তে স্টামফোর্ড ব্রিজে আসেন তিনি।

দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে লিগে ব্লুজদের চতুর্থ স্থান এনে দেন ল্যাম্পার্ড। এছাড়া তার অধীনে এফএ কাপের ফাইনালও খেলে চেলসি। তবে চলতি মৌসুমের লিগে চেলসি ৮ জয়ের বিপরীতে হেরেছে ৬ ম্যাচে। ড্র করেছে ৫ ম্যাচে। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তাদের সেরা চারে থাকাটাই এখন অনিশ্চয়তার মুখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

কোচ ল্যাম্পার্ডকে বরখাস্ত করলো চেলসি

আপডেট সময় ০৬:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১