ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ

দেশের সব মাদরাসা খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:   

দেশের সব মাদরাসা আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। একই সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইডলাইনও তৈরি করে দেয়া হয়েছে।

সোমবার মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। পাশাপাশি এটি দেশের সব দাখিল, আলিম, ফাজিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঠানো হয়েছে।

সরকারের নির্দেশনা পেলে গাইডলাইন মেনে প্রতিষ্ঠান খুলে সব মাদরাসাকে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ৫ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। ৫ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দু’জন শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করতে হবে মাদরাসাগুলোকে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডলাইন পাঠানো হচ্ছে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ আছে দেশের সব দাখিল, আলিম, ফাজিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

দেশের সব মাদরাসা খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ

আপডেট সময় ০৫:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১