ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বাগেরহাটে সন্ত্রাসীর পা ভেঙে দু’চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ট এলাকাবাসী

আকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের শরণখোলার পল্লীতে সাইফুল ইসলাম মোল্লা (৩৫) নামে এক সন্ত্রাসীর কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে তার পাঁ ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়েছে এলাকাবাসী।

রবিবার ভোর রাতে উপজেলার মঠেরপাড় গ্রামের ফসলের মাঠ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাইফুল খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নুরু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে শরণখোলা থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অসংখ্য মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, আহত সাইফুল বলেছে, আমি কোন অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। ক্ষমতা পেয়ে তারা আমার উপর যে অত্যাচার করেছে তা কোন মানুষের কাজ না।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ভোর রাতে অজ্ঞাত ব্যক্তিরা সন্ত্রাসী সাইফুলকে মারধর করে পাঁ ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়ে ফসলের মাঠে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। তার বিরুদ্ধে শরণখোলা থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

শরণখোলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, সাইফুলের দুই চোখ নষ্ট হয়ে গেছে এবং বাম পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বাগেরহাটে সন্ত্রাসীর পা ভেঙে দু’চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ট এলাকাবাসী

আপডেট সময় ০৭:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১