ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

নাফ নদে আরও ১০ রোহিঙ্গার লাশ

অাকাশ জাতীয় ডেস্ক: 

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্ট ও কক্সবাজারেরর টেকনাফের নাফ নদের দুইটি পয়েন্ট থেকে মোট ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদের নয়জনই রোহিঙ্গা।

এরমধ্যে আটজনের মৃত্যু হয়েছে মিয়ানমার ছেড়ে আশ্রয়ের খোঁজে নাফ নদ পাড়ি দেওয়ার সময়। অন্যজন মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এ নিয়ে লাশের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার সকাল ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় নাফ নদে দুই রোহিঙ্গা শিশুর লাশ ভাসতে দেখা যায়। পরে মরদেহগুলো স্থানীয়রা উদ্ধার করে তীরে নিয়ে আসেন। স্থানীয় চেয়ারম্যান শাহাজান মিয়া এ তথ্য জানিয়েছেন।

গাবরাংয়ের স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক জানান, ১৩ সেপ্টেম্বর ভোরে রোহিঙ্গাবোঝাই নৌকা থেকে কিছু লোক সাঁতরে তীরে ফিরে আসে। তারা জানান মিয়ানমার থেকে আসার পথে তাদের নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা শাহপরির দ্বীপের জালিয়াপাড়া থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে ৩টি শিশু, ২ জন মহিলা ও ১ জন পুরুষ। স্থানীয়রা ৮ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক।

এর আগে নাইক্ষ্যংছড়ির ৪৬ নম্বর সীমান্ত পিলার ও ৪৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়। রাখাইনে পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে যারা বাংলাদেশ সীমান্তে আসতে পারছেন, তারা মংডু থেকে মাছ ধরার নৌকায় নাফ নদ পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পথে নৌকাডুবির ফলে প্রতিদিনই নাফ নদ দিয়ে ভেসে আসছে রোহিঙ্গাদের লাশ। কারও কারও গায়ে গুলির চিহ্নও পাওয়া যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নাফ নদে আরও ১০ রোহিঙ্গার লাশ

আপডেট সময় ০৪:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭