ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলার সময় গলায় রশির ফাঁস, শিশুর করুণ মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

এক সঙ্গে খেলার সময় গলায় রশির ফাঁস লেগে হৃদয় সরকার (১২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একমাত্র ছেলে হৃদয় সরকারকে হারিয়ে মা পাগল প্রায়। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষীপুর গ্রামে।

নিহত শিশু হৃদয় সরকার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষীপুর গ্রামের মৃত রুপা সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় সরকার এলাকার একটি সাইকেলের দোকানে দেখাশোনার কাজ করতো। শনিবার বিকেলে কাজ শেষে ওই দোকানের আরেক শিশু কর্মচারীর সঙ্গে খেলা করছিল। এ সময় অসাবধানতায় তার গলায় রশির ফাঁস লাগে। এতে শিশু হৃদয় সরকারের শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শিশু হৃদয় সরকারের মা বলেন, কয়েক বছর আগে তার বাবা মারা যায়। আজ আমার একমাত্র সন্তানকে হারালাম। ‘আমি কাকে নিয়ে বেঁচে থাকবো’, বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিতসক ডা. মাহবুবুর রহমান বলেন, শ্বাসনালীতে অতিরিক্ত রশির চাপে তার মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, এক সঙ্গে খেলা করার সময় গলায় ফাঁস লেগে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে শুনেছি। এ বিষয়ে যদি অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খেলার সময় গলায় রশির ফাঁস, শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় ১২:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১