ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির সচেতন ভোটার নৌকায় ভোট দেয়াটা বুদ্ধিমানের কাজ: সুজন

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বিএনপির সচেতন ভোটারদের ধানের শীষের পরিবর্তে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর প্রতীক নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান বলেন।

তিনি বলেন, চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী জিতলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। তাই আমার মনে হচ্ছে বিএনপিরও যারা সচেতন ভোটার আছেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে ও চট্টগ্রামবাসীর স্বার্থে আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে জয়যুক্ত করে ফেলাটা আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সবাইকে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনা যাকে প্রার্থী দিয়েছেন তাকেই চিন্তায় আনতে হবে। এটা কেবলই চট্টগ্রামের স্বার্থে। নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির সুবিধা হচ্ছে- এই নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরেছে, অনেক দিন তারা রাজনৈতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

সুজন বলেন, নির্বাচন আসলে উত্তাপ থাকে। এ উত্তাপ যেন আত্মঘাতী না হয়। এ উত্তাপ যেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ব্যবস্থাপনা, সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত না করে। ইচ্ছে করলে মিছিল মিটিং ছাড়াও নির্বাচন করা যায়। এখন মিডিয়ার যুগ। ফেসবুকের যুগ। ম্যাসেজ পাঠাতে পারেন। আমি মনে করি, যতটুকু হয়ে গেছে, আর কোথাও যেন সহিংসতা না হয়। সবাই প্রশাসনকে সাহায্য করুন। নির্বাচনের পর সবাই যেন এক সঙ্গে আনন্দমুখর পরিবেশে কাজ করতে পারি।

চসিক প্রশাসক বলেন, আওয়ামী লীগ আমাদের দল। দল যোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়েছে। বিএনপি তাদের সভাপতিকে প্রার্থী করেছে। ইসলামিক ফ্রন্টসহ অন্যান্য দলও প্রার্থী দিয়েছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক সেটাই চাই আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির সচেতন ভোটার নৌকায় ভোট দেয়াটা বুদ্ধিমানের কাজ: সুজন

আপডেট সময় ১০:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১