ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হ্যামস্ট্রিং ইনজুরিতে পগবা

অাকাশ স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার পল পগবা। বাসেলের বিপক্ষে ওই ম্যাচে স্বাগতিক ইউনাইটেড ৩-০ গোলে জয় পেলেও হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত পগবাকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে বলে জানিয়েছেন কোচ হোসে মরিনহো।
অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে মাত্র ১৮ মিনিট খেলার পরই ইনজুরির কবলে পড়েন পগবা। ফলে ফেলাইনিকে বদলী করে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয় ইউনাইটেড। ক্রাচে ভর করেই ২৪ বছর বয়সী এই ফুটবল তারকা ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন বলে জানা গেছে।
ম্যানইউটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘তার ইনজুরির মাত্রা কতটুকু গুরুতর তা আমি জানি না। শুধুমাত্র অভিজ্ঞতা থেকে বলছি যে, এটি হচ্ছে পেশীর টানজনিত ইনজুরি। এমন ইনজুরি কয়েক সপ্তাহ আপনাকে খেলা থেকে বিরত রাখতে পারে বলে আমি মনে করি। তবে এটি আমার ব্যক্তিগত অভিমত। নিশ্চিত খবর জানা যাবে ডাক্তারি পরীক্ষার পর।’
এদিকে সামনেই রয়েছে ফ্রান্সের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আগামী ৭ অক্টোবর বুলগেরিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। তাই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যকে যথা সময়ে মাঠে ফিরে পেতে চায় দেশটি। তাদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন পগবা।
Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: কাতার প্রধানমন্ত্রী

হ্যামস্ট্রিং ইনজুরিতে পগবা

আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭