ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এমপি একরাম চৌধুরীর বহিষ্কার দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক কাদের মির্জার

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার বিকালে ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরামবিরোধী বিক্ষোভ পূর্ববর্তী বক্তব্যে এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, অনেক দিন অপেক্ষা করেছি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরাল থেকে আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছি। আমরা কি বিচার পেয়েছি?

তিনি বলেন, একরাম চৌধুরী মাতাল অবস্থায় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে চরম কটূক্তি করেছে। এ নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির পর সাংবাদিক সম্মেলন করে বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট করবো।

আবদুল কাদের মির্জা স্পষ্টভাবে বলেন, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার ও নোয়াখালী জেলা কমিটি বিলুপ্তি এবং নোয়াখালীর অপরাজনীতি অনিয়ম দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত বসুরহাটের বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে। পরে এক বিরাট বিক্ষোভ মিছিল বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

এমপি একরাম চৌধুরীর বহিষ্কার দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক কাদের মির্জার

আপডেট সময় ০৬:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১