ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ রাজধানীতর একটি বাসা থেকে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

সমর্থকদের ভোটে বর্ষসেরা একাদশে রোনালদো-মেসি-নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

১৫তম বারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো এবং ১২তম বারের মতো লিওনেল মেসি সমর্থকদের ভোটে বছরের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। গত বছরের সেরা একাদশ কেমন হতে পারে তা নিয়ে দর্শকদের কাছ থেকে ভোট আহ্বান করে উয়েফা।

রোনালদো-মেসি ছাড়াও জায়গা করে নিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও উয়েফা বর্ষসেরা পুরস্কারজয়ী বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। এছাড়া আছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস ও বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর লিভারপুলে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা।

২০০৭ থেকে সমর্থকদের নির্বাচিত এই একাদশে টানা নির্বাচিত হয়ে আসছেন রোনালদো। এবারের এই একাদশে অভিষেক হয়েছে তিন জনের। তিনজনই বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকা জশুয়া কিমিচ, আলকান্তারা এবং আলফনসো ডেভিস।

সমর্থকরা এই স্বপ্নের একাদশ সাজিয়েছেন সাতটি ক্লাবের নয়টি দেশের ফুটবলারদের নিয়ে। তার মধ্যে সর্বোচ্চ ২জন করে আছেন স্পেন ও জার্মানির। ক্লাবের মধ্যে সর্বোচ্চ ৫জন বায়ার্নের।

আন্তর্জাতিক ও ক্লাব পারফর্ম্যান্সের ভিত্তিতে উয়েফা এই তালিকার জন্য নির্বাচন করে ৫০জন খেলোয়াড়। সেরা একাদশ বেছে নিতে ভোট দিয়েছে প্রায় ৬ মিলিয়ন দর্শক।

সমর্থকদের ভোটে বর্ষসেরা একাদশ: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিচ, সার্জিও রামোস, ভার্জিল ফন ডাইক, আলফনসো ডেভিস, থিয়াগো আলকান্তারা, কেভিন ডি ব্রুইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার ও রবার্ট লেভানডভস্কি।

Tag :
আপলোডকারীর তথ্য

সমর্থকদের ভোটে বর্ষসেরা একাদশে রোনালদো-মেসি-নেইমার

আপডেট সময় ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১