ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেই ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

মেহেরপুরের গাংনী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার ও তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারীর বিরুদ্ধে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওসি হরেন্দ্র নাথ সরকার ও তার স্ত্রী কৃষ্ণারানী অধিকারীর বাড়ি সাতক্ষীরার আশাশুনি বাশীরামপুর গ্রামে। সাবেক ওসি হরেন্দ্র বর্তমানে রাঙামাটি পুলিশের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের (পিএসটিএস) পরিদর্শক।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলা দুটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ওসি হরেন্দ্র নাথ সরকার অবৈধ ভাবে ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা আয় করেছেন। এই টাকার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। একই ভাবে তার স্ত্রী কৃষ্ণারানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার ৭০৪ টাকার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং ২০১২ সালের ৪(২) ও ৪(৩) এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা দুটি রজু হয়।
মামলার বাদী কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বলেন, আইন মোতাবেক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকারের সাথে মুঠোফোনে কথা হয়। তিনি জানান, হ্যাঁ, এর আগে দুদক একটা তদন্ত করেছিলো। তবে মামলা হয়েছে সেটা আমার জানা নাই। প্লিজ দয়া করে বিষয়টি নিউজ টিউজে আইনেন না। উনারা তো আমার ফাইলপত্রও ঠিকভাবে দেখে নাই। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেই নাই। উনারা আন্দাজে কীভাবে কী করলেন আমি বুঝলাম না।

Tag :
আপলোডকারীর তথ্য

সেই ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১২:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১