ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রবিনহোর জোড়া গোল, জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর জোড়া গোলে গত আসরের চ্যাম্পিয়নরা ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি’কে।

এর আগে প্রথম রাউন্ডে উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। এবার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেও জয় তুলে নিল অস্কার ব্রুজনের শিষ্যরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণে দাপট দেখায় বসুন্ধরা কিংস। এগিয়ে যেতেও বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ১৬তম মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন রবিনহো।

অবশ্য ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি বাংলাদেশ পুলিশ। ৪২তম মিনিটে আইভরিয়ান কোস্ট ডিফেন্ডার লানচিন তোউরের গোলে সমতায় ফেরে তারা। তবে প্রথমার্ধেই যেন জমা ছিল সব নাটক। ব্রুজনের দল বিরতিতে যায় এগিয়ে থেকে। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফের বাংলাদেশ পুলিশের জালে বল জড়িয়ে দেন রবিনহো।

দ্বিতীয়ার্ধে গোলের আরও সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। তবে সুযোগের সদ্ব্যবহার করতে না পারলেও তিন পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কিংস। সমান ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলত না পারা পুলিশরা আছে ১১তম স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

রবিনহোর জোড়া গোল, জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের

আপডেট সময় ০৯:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১