ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন জেলা জজ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। এ মামলার সরকার পক্ষের আইনজীবী এডভোকেট আব্রাহাম লিংকন জানান, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুল মিয়ার (২৫) এর সাথে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার শাহিনা বেগম (২০) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় তার স্ত্রী শাহিনার সাথে প্রায়ই বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার প্ররিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কুড়িগ্রামে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১