ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

তুষারপাতের কারণে সাদা জার্সিতে ‘অদৃশ্য’ ছিল এক দল!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পুরো ইউরোপজুড়ে চলছে শীতকালীন আবহাওয়া। কোনো কোনো দেশে তো বিগত দিনের শীতের রেকর্ড ভেঙে গেছে।

প্রচণ্ড ঠান্ডার কারণে তুরস্কে তুষারপাত চলছে। ভয়ংকর তুষারপাতের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশটির ফুটবল লিগ চলছে দিব্যি।

এমনই সময় তুরস্কের সুপার লিগে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্তাম্বুল বাসাকসেহির ও সিভাসপোর। তবে ঘন তুষারপাতের কারণে পুরো মাঠই যেন সাদা চাদরে ঢাকা ছিল। সেইসঙ্গে সিভাসপোরের ফুটবলাররা পরেছিল সাদা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা। যার ফলে দলটিকে টিভির পর্দায় এমনকি প্রতিপক্ষের চোখেও অদৃশ্য দেখাচ্ছিল।

অন্যদিকে সাধারণত তুষারপাতের কারণে সাদা বলের পরিবর্তে কমলা রঙের বল দিয়ে খেলা হয়। এদিনও হলো তাই। তবে মজার ব্যাপার ম্যাচের আরেক দল ইস্তাম্বুল বাসাকসেহির বলের সঙ্গে মিল রেখে নিজেরা কমলা রঙের জার্সি পরিধান করেছে।

শনিবারের ম্যাচটিতে অবশ্য কোনো দলই রঙ কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তুষারপাতের কারণে সাদা জার্সিতে ‘অদৃশ্য’ ছিল এক দল!

আপডেট সময় ০৯:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১