ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

যে দামে পাওয়া যাবে নতুন আইফোন

অাকাশ আইসিটি ডেস্ক:

আইফোন ৮আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন টেন (এক্স) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন তিনটি মডেলের আইফোনের ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

২০০৭ সালে প্রথম আইফোন বাজারে ছেড়েছিল অ্যাপল। অর্থাৎ, দশকপূর্তি উপলক্ষে নতুন আইফোনের ঘোষণা এল অ্যাপলের কাছ থেকে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক প্রিমিয়াম মডেল হিসেবে আইফোন টেন ও আইফোন ৮, ৮ প্লাসের ঘোষণা দেন।

অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসের নামানুসারে রাখা নতুন ক্যাম্পাসের থিয়েটারে এই স্মার্টফোনগুলোর ঘোষণা দেন কুক। তিনি বলেন, আইফোনের এক দশক পার হওয়ায় সবশেষ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলো প্রতিষ্ঠানের জন্য মাইলফলক। বিশেষ করে আইফোন টেন উন্মুক্ত করে প্রথম আইফোন থেকে অনেক দূর এগিয়ে যাওয়া হলো।

আইফোন ৮ প্লাসআইফোন টেনে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের সুপার রেটিনা ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ডিভাইসের নিরাপত্তা হিসেবে যুক্ত হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বা ফেস আইডি। আগামী নভেম্বর মাস থেকে আইফোন টেন বাজারে পাওয়া যাবে। এর দাম হবে ৯৯৯ মার্কিন ডলার।

এ মাসের শেষ দিক থেকে আইফোন ৮ ও ৮ প্লাস বাজারে পাওয়া যাবে। এর দাম শুরু হবে ৬৯৯ মার্কিন ডলার ও ৭৯৯ মার্কিন ডলার থেকে।

নতুন তিনটি ফোনেই ওয়্যারলেস বা তারহীন চার্জিং প্রযুক্তি যুক্ত রয়েছে। অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার বলেন, গ্লাস বডির আইফোন ৮ ও ৮ প্লাস দুটি প্রথম স্মার্টফোন, যা অগমেন্টেড রিয়্যালিটির জন্য তৈরি করা হয়েছে। আগের আইফোনের চেয়ে এতে উন্নত প্রসেসর ও গ্রাফিকস ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে অ্যাপল স্মার্টওয়াচের হালনাগাদ ও স্ট্রিমিং ভিডিও সিস্টেম উন্মুক্ত করেছে। ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপল ওয়াচ সিরিজ ৩ পাওয়া যাবে। দাম শুরু ২৪৯ মার্কিন ডলার থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

যে দামে পাওয়া যাবে নতুন আইফোন

আপডেট সময় ১১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭