ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরের মাঠে হোঁচট খেলো আর্সেনাল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

ফলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগে টানা পাঁচ ম্যাচ জয় বঞ্চিত রইলো আর্সেনাল।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শট ফিরিয়ে দেন ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক।

বিরতির আগে দুটি গোলের সুযোগ পায় ক্রিস্টাল প্যালেস। ৩৯ মিনিটে এবেরিচি এজের নেওয়া ফ্রি কিক থেকে জেমস টমকিন্সের দেওয়া হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৪২ মিনিটে টাইরিক মিচেলের বাড়ানো ক্রস ক্রিস্টিয়ান বেনটেকে হেড দিলেও সেটা ফিরিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক বার্নড লেনো।

বিরতির পর চেষ্টা করেও ভালো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ফলে গোল শূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। এই ড্রয়ে ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে আছে আর্সেনাল। অন্যদিকে ১৮ ম্যাচে ২৩ নিয়ে ১৩ নম্বরে রয়েছে ক্রিস্টাল প্যালেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ঘরের মাঠে হোঁচট খেলো আর্সেনাল

আপডেট সময় ০৯:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১