ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে ‘সরি’ লিখে ছেলের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় সুইসাইড নোটে মাকে ‘সরি’ লিখে আত্মহত্যা করেছেন এএসএম মিরাজুল হাসান তুষার নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।

তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ নিহত তুষারের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে।

ওই চিঠিতে লেখা, ‘আমি এএসএম মিরাজুল ইসলাম (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো কোনো একবিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।’

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাকে ‘সরি’ লিখে ছেলের আত্মহত্যা

আপডেট সময় ০৭:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১