ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু, নবজাতকের দায়িত্ব নেবে কে?

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীতে পুত্র সন্তান জন্মের ৮ দিনের মাথায় মায়ের মৃত্যুর খবর পেয়ে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত দম্পতির গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত স্ত্রী নাদিয়া আক্তার কলি’র(২২) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত দম্পতির বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ নিতে আসেন। এসময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ৮ জানুয়ারী তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়।

নিহতর স্বজনরা আরো জানায়, প্রায় ৬ বছর পূর্বে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর কলাতলা এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৬ জানুয়ারী পটুয়াখালী শহরের মায়ো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নাদিয়া পুত্র সন্তান হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু, নবজাতকের দায়িত্ব নেবে কে?

আপডেট সময় ০৭:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১